Play to English: লেভেল ১ (ফাউন্ডেশন ও ফোনিক্স) টার্গেট গ্রুপ: প্রথম – তৃতীয় শ্রেণি মূল থিম: ভিত্তি ও উচ্চারণ: আগামীর প্রস্তুতি
Play to English: লেভেল ১
মূল থিম: ভিত্তি ও উচ্চারণ – আগামীর প্রস্তুতি
এই লেভেলটি একেবারে নতুন বা খুদে শিক্ষার্থীদের জন্য। প্রথম থেকে তৃতীয় শ্রেণি—এই বয়সটি ভাষা শিক্ষার ‘গোল্ডেন পিরিয়ড’। এই স্তরের মূল লক্ষ্য হলো ইংরেজি ভীতির বীজ অঙ্কুরেই বিনাশ করা এবং খেলার ছলে শুদ্ধ উচ্চারণের ভিত্তি মজবুত করা।
১. ফাউন্ডেশন ও ফোনিক্স
কেবল A, B, C, D মুখস্থ করা নয়, বরং প্রতিটি অক্ষরের সঠিক ধ্বনি বা সাউন্ড (Sound) চিনে নেওয়া।
ফলাফল:শিক্ষার্থীরা শুরু থেকেই ভুল উচ্চারণ এড়াতে শিখবে এবং উচ্চারণ আন্তর্জাতিক মানের হবে।
২. ধীরলয়ের ছন্দময় বাক্য
রোবটের মতো রিডিং পড়া নয়, বরং সুর ও ছন্দের মাধ্যমে বাক্য বলা। ছোট ছোট ছড়া বা কবিতার ঢঙে বাক্য গঠন।
ফলাফল:এতে মুখের জড়তা (Tongue Twisting) কেটে যাবে এবং কঠিন শব্দগুলো আনন্দের সাথে মনে থাকবে।
৩. নিজের পরিচয়
“My name is…” এর বাইরে গিয়ে নিজের পছন্দ-অপছন্দ, শখ এবং স্বপ্নের কথা ছোট ছোট বাক্যে বলা।
ফলাফল:ছোটবেলা থেকেই নিজের সম্পর্কে ইংরেজিতে কথা বলার আত্মবিশ্বাস তৈরি হবে।
৪. পরিবার নিয়ে সাবলীল কথা
নিজের সবচেয়ে আপনজন—বাবা, মা, ভাই-বোন বা দাদু-দিদাকে নিয়ে গল্প করা এবং পরিচিত পরিবেশ নিয়ে ভাবা।
ফলাফল:ইংরেজি তাদের কাছে তখন আর “বিদেশি ভাষা” মনে হবে না, বরং “নিজের ভাষা” মনে হবে।
কেন এই লেভেলটি (১ম – ৩য় শ্রেণি) অপরিহার্য?
একটি বিশাল দালানের ভিত্তি যেমন মাটির নিচে মজবুত হতে হয়, তেমনি ইংরেজি শিক্ষার ভিত্তি এই লেভেলেই তৈরি হয়।
-
সঠিক লিসেনিং
শিক্ষার্থীরা সঠিক লিসেনিং বা শোনা রপ্ত করে।
-
ভুল থেকে সুরক্ষা
ভুল উচ্চারণের অভ্যাস গড়ে ওঠা থেকে রক্ষা পায়।
-
আনন্দে শেখা
আনন্দের সাথে শেখা শুরু করে, যা তাদের আজীবন কাজে লাগে।
